| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আটক হওয়ার পর দেশ সংস্কারের কাজ করতে চেয়ে ভিডিও বার্তায় যা বললেন ১৩ গরুর মালিক খ্যাত সুমন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২২ ০৮:২৯:০২
আটক হওয়ার পর দেশ সংস্কারের কাজ করতে চেয়ে ভিডিও বার্তায় যা বললেন ১৩ গরুর মালিক খ্যাত সুমন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে মিরপুর মডেল ও আদাবর থানায় হত্যা মামলা দায়ের রয়েছে। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে তাকে গ্রেফতার করা হয়, তবে আন্দোলনের সময় সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে সুমন আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।

গ্রেফতার হওয়ার আগে সোমবার রাত ১টা ২১ মিনিটে তিনি ফেসবুকে পোস্ট করেন, "আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।" এছাড়াও, তিনি নিজের পেজ থেকে একটি ভিডিও বার্তাও দেন। ২ মিনিট ৪৮ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি জানান, রাজনৈতিক পরিবর্তনের পর অনেকের মতো তিনি দেশ ছাড়েননি। "আমি ঢাকাতেই আছি, তবে নিরাপত্তাজনিত কারণে আমার অবস্থান কিছুটা গোপন রেখেছি," বলেন সুমন।

ভিডিও বার্তায় সুমন আরও বলেন, "দেশ সংস্কারে কাজ করার সুযোগ পেলে আমি কাজ করবো। আমি সংস্কারের অংশ হিসেবে যাদের বিরুদ্ধে মামলা করেছি, তাদের বিরুদ্ধে অনেকেই এখনও মামলা করছে। আমার এই যাত্রার শুরু আমি নিজেই করেছি।"

তিনি সংসদ সদস্য হিসেবে স্বল্প সময়কে দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছেন এবং রাজনৈতিক ক্ষমতাকে অপব্যবহার না করারও দাবি জানান। সুমন বলেন, "আইনজীবী হিসেবে আমার আইন প্রতি শ্রদ্ধা রয়েছে। আমি আইন দিয়েই মোকাবেলা করবো।"

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যারিস্টার সুমন সফল হননি, তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে পরাজিত করে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে প্রথমবারের মতো নির্বাচিত হন। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেয়, ফলে তিনি সংসদ সদস্য পদ হারান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...