| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভেঙে দেয়া হয়েছে ৪টি দাঁত, কখনও লাঠি কখনও রড দিয়ে পেটানো ইচ্ছা মত আবার কখনও ছেঁকা দেয়া হতো খুনতি দিয়ে!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ২১ ১০:৩৯:৪৬
ভেঙে দেয়া হয়েছে ৪টি দাঁত, কখনও লাঠি কখনও রড দিয়ে পেটানো ইচ্ছা মত আবার কখনও ছেঁকা দেয়া হতো খুনতি দিয়ে!

দীর্ঘ পাঁচ বছর ধরে পাশবিক নির্যাতনের শিকার হয়েছে ১৩ বছর বয়সি কল্পনা, যার চারটি দাঁত ভেঙে গেছে। কখনও রড, কখনও লাঠি দিয়ে পেটানো, আবার কখনও শরীরের বিভিন্ন জায়গায় ছেঁকা দেওয়া হয়েছে তাকে।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় কল্পনাকে। তার শরীরের ইনফেকশন ছড়িয়ে পড়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। নির্যাতন চালানোর অভিযোগে গৃহকর্ত্রী দিনাত জাহান আদরকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দিনাতের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে ভাটারা থানা পুলিশ। আদালত পরে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢামেক হাসপাতালে কল্পনার শরীরে বিভিন্ন জায়গায় নির্যাতনের চিহ্ন লক্ষ্য করা যায়। তার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল, সব জায়গায় আছে নিপীড়নের দাগ। তিনি জানান, পাঁচ বছর ধরে এই নির্যাতন চলছে। রড দিয়ে পেটানো ছিল তার দৈনন্দিন রুটিন। সম্প্রতি হেয়ার স্ট্রেইটনার দিয়ে মুখে ছেঁকা দেওয়া হয়েছে। গৃহকর্ত্রী দিনের মদ্যপ অবস্থায় এ ধরনের বর্বরতা চালাতেন, আর চিকিৎসার জন্য কখনও বাইরে যেতে দেওয়া হয়নি।

শনিবার (১৯ অক্টোবর) রাতে এক সাংবাদিকের মাধ্যমে বসুন্ধরা আবাসিক এলাকার ৪৬৬ নম্বর ফ্ল্যাট থেকে মুমূর্ষু অবস্থায় কল্পনাকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

অভিযুক্ত দিনাত জাহান আদর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। বর্তমানে তিনি কিছু করেন না। প্রতিবেশী ও কেয়ারটেকাররা জানিয়েছেন, নির্যাতনের বিষয়ে তারা কিছুই জানতেন না।

কল্পনার মা আফিয়া বেগম বলেন, পাঁচ বছর আগে মাসিক ১০ হাজার টাকার বিনিময়ে কল্পনাকে দিনাতের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতে দিয়েছিলেন। বহুবার মেয়ে সঙ্গে দেখা করতে চাইলেও গৃহকর্ত্রী তা হতে দেননি। ফোনে কথা বললেও কল্পনার পাশে থাকতেন দিনাত।

ডাক্তারেরা কল্পনার শরীরের জখম দেখে হতবাক। তারা জানিয়েছেন, শরীরের ইনফেকশনের পাশাপাশি ট্রমা রয়েছে। সুস্থ হতে তাকে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন।

এদিন দুপুরে কল্পনাকে দেখতে ঢাকা মেডিকেলে যান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, "এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। দেশে প্রায় ৫ লাখ শিশু শ্রমিক ও গৃহকর্মীর জন্য নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় আইন রয়েছে। এজন্য একটি আইন প্রণয়ন করতে মন্ত্রণালয়ে খসড়া পাঠানো হয়েছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...