সারারাত দফায় দফায় সংঘর্ষ, নিয়ন্ত্রণে হাজার হাজার সেনা মোতায়ন
ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বড়হরণ এলাকায় সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের সময় প্রায় ৪০টি বাড়িঘরে হামলা ও লুটপাট করা হয়।
সংঘর্ষের পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটজনকে আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে আছেন মো. জসিম উদ্দিন (৫৫), মো. জহিরুল মোল্লা (৩৫), মো. জাহাঙ্গীর মিয়া (৪৫), মো. রনি (১৪), মো. শামীম (১৬), আব্দুল রাফি (১৭), মো. মানিক মিয়া (১৯) এবং মো. মনির হোসেন (৪২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা এলাম খাঁ ও জাকির হোসেনের সঙ্গে ওমেদ মিয়ার দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ সংঘর্ষ ঘটে। কয়েকদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল, যা শনিবার দুই পক্ষের সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে অংশ নেয় প্রায় ৩০০-৪০০ জন, যারা হেলমেট, লাইফ জ্যাকেট ও লেগগার্ড পরে লড়াই করছিল। সংঘর্ষের সময় অন্তত ৪০টি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটজনকে আটক করে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
