| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ব্যাপক শক্তি নিয়ে বাংলাদেশের যেস্থানে আঘাত আনবে ঘূর্ণিঝড় ডানা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৯ ২১:০০:২৮
ব্রেকিং নিউজ ; ব্যাপক শক্তি নিয়ে বাংলাদেশের যেস্থানে আঘাত আনবে ঘূর্ণিঝড় ডানা

শুক্রবার দেশে বিভিন্ন স্থানে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে। সেই নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই কার্তিকের শুরুতে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপের সৃষ্টি হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। আবহাওয়াবিদদের মতে, এই লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিশ্বের বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, শক্তিশালী এই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ ও খুলনা বিভাগের ওপর দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘ডানা’, যা কাতারের দেওয়া নাম।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী সোমবার কিংবা মঙ্গলবার বঙ্গোপসাগরে এই লঘুচাপটি তৈরি হতে পারে। যদি এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে ২৪ থেকে ২৬ অক্টোবরের মধ্যে এটি উপকূলে আঘাত করতে পারে। তবে এই পূর্বাভাস এখনও নিশ্চিত করা হয়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, “বর্তমানে যে তথ্য আছে, তাতে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা বা পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসতে পারে। তবে এর গতিপথ পরিবর্তন করে বাংলাদেশেও আঘাত হানার সম্ভাবনা রয়েছে। আমাদের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখা হবে।”

তিনি আরো জানান, শনিবার বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এরপর ২-৩ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে লঘুচাপের প্রভাবে পুনরায় বৃষ্টি শুরু হতে পারে। উল্লেখ্য, সর্বশেষ ২৬ মে ঘূর্ণিঝড় ‘রেমাল’ বাংলাদেশ উপকূল ও পশ্চিমবঙ্গে আঘাত হানে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, লঘুচাপের প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মধ্য বঙ্গোপসাগরে ২২ অক্টোবরের মধ্যে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর ফলে খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...