| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর প্রাক্তনের হা*মলা, তারপর যা হল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৯ ১৫:১৮:৩০
বিয়ে করতে যাওয়ার পথে বরের ওপর প্রাক্তনের হা*মলা, তারপর যা হল

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শফিকুল ইসলাম (২৫) প্রথমে পারভীন খাতুন (২০) নামে এক নারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে তাদের সংসার দীর্ঘস্থায়ী হয়নি, এবং কিছুদিন পর বিচ্ছেদ ঘটে।

শফিকুল যখন দ্বিতীয়বার বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই তার প্রাক্তন স্ত্রী পারভীন এবং তার স্বজনরা হামলা করেন। শুক্রবার সন্ধ্যায় রসুলপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ২০২২ সালের জানুয়ারিতে শফিকুলের সঙ্গে পারভীনের বিয়ে হয়, যার দেনমোহর ছিল ৪ লাখ টাকা। প্রায় আড়াই বছর সংসার করার পর তিন মাস আগে শফিকুল পারভীনকে তালাক দেন। তবে তালাকের পরও দেনমোহরের টাকা পরিশোধ করেননি তিনি।

শুক্রবার সন্ধ্যায় শফিকুল তার দ্বিতীয় বিয়ের জন্য মাইক্রোবাসে রওনা হন। ফকিরপাড়া এলাকায় পৌঁছানোর পর পারভীন ও তার স্বজনরা লাঠিসোটা নিয়ে বরযাত্রীদের ওপর হামলা চালান। এসময় শফিকুল ও তার অন্যান্য যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে মারপিট করা হয়, যার ফলে অন্তত তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শফিকুলকে উদ্ধার করে।

পারভীন বলেন, "শফিকুল আমার দেনমোহরের টাকা না দিয়েই দ্বিতীয় বিয়েতে যাচ্ছিলেন, তাই আমি তার পথরোধ করেছি।"

রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছাপের আলী মন্তব্য করেন, "পারভীন তার দেনমোহরের দাবিতে শফিকুলের পথরোধ করেছে।"

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, "ঘটনার পর বর শফিকুলকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে দু’পক্ষের মধ্যে আলোচনা করে বিষয়টি মীমাংসা করা হয়।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...