| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনের সময় জানিয়ে দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৮ ১১:১৩:৪৯
নির্বাচনের সময় জানিয়ে দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, ২০২৫ সালের মধ্যে নির্বাচন সম্ভব হতে পারে। বৃহস্পতিবার রাতে একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের বিচার হবে না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের প্রসঙ্গে তিনি বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করে বলেন, যদি ভারত এই চুক্তি মানে, তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত।

ড. নজরুল বলেন, বিগত সরকারের সময়ে গায়েবি মামলা হতো এবং এখন যাঁরা আগে নির্যাতনের শিকার হয়েছেন, তাঁরাই ঢালাও মামলার মাধ্যমে প্রতিকার চাইছেন। তিনি নিশ্চিত করেন যে, অন্তর্বর্তী সরকার নিরপরাধ লোকদের শাস্তি না দেওয়ার জন্য কাজ করছে।

ছাত্রলীগ নিষিদ্ধ করার বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার আগ বাড়িয়ে কিছু করবে না, তবে জনগণের প্রত্যাশা সৃষ্টি হলে নিষিদ্ধ করা হতে পারে।

তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান, বন্যার কারণে ডিমের সরবরাহ কমেছে। তবে সামনে পরিস্থিতি উন্নতির আশা প্রকাশ করেন।

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের প্রক্রিয়ায় আছে বলেও উল্লেখ করেন।

সাকিব আল হাসানের প্রসঙ্গে তিনি বলেন, সাকিবের মতো জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশে আর আসেননি, কিন্তু যখন আন্দোলন চলছে এবং মানুষ মারা যাচ্ছে, তখন সাকিবের কিছু পোস্ট নিয়ে প্রশ্ন ওঠে।

এছাড়া, তিনি জানান, প্রবাসীদের জন্য একটি আলাদা লাউঞ্জ তৈরি করা হচ্ছে, যা দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চালু হবে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

১৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেল ব্রাজিল: লাইভ দেখুন এখানে

১৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেল ব্রাজিল: লাইভ দেখুন এখানে

ফিফা নূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর ম্যাচে তানজানিয়ার বিপক্ষে এগিয়ে গেছে ব্রাজিল। কাতারের অ্যাসপায়ার জোনে অনুষ্ঠিত ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...