| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আইনজীবীর জীবনে নেমে এলো কঠিন বিপদ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৭ ১৫:৪১:৪২
‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আইনজীবীর জীবনে নেমে এলো কঠিন বিপদ

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় এক আইনজীবীকে মারধরের শিকার হতে হয়েছে। অভিযোগ রয়েছে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের শুনানির পর হাজতখানায় নিয়ে যাওয়ার সময় আইনজীবী এ জেড এম ফরিদুজ্জামান স্লোগান শুরু করেন। এর জেরে কয়েকজন বিএনপিপন্থি আইনজীবী তাকে কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করেন।

ভুক্তভোগী আইনজীবী এ ঘটনায় মন্তব্য করতে চাননি।

এদিকে, গত মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে সাবেক মন্ত্রী ফারুক খানকে রিমান্ড শেষে হাজতখানায় নেওয়ার সময় কিছু আইনজীবী আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন।

বুধবার সকালে ফ্যাসিবাদের সহযোগী বিচারকদের অপসারণের দাবিতে এবং আদালতে গণহত্যাকারীদের পক্ষে স্লোগান দেওয়া ব্যক্তিদের বিচার করার আহ্বান জানিয়ে একটি বিক্ষোভ সমাবেশ হয়। জাতীয় নাগরিক কমিটির লিগ্যাল উইং এই দাবি উত্থাপন করে।

বিক্ষোভকারীরা বলেন, “সবার আইনের আশ্রয় পাওয়ার অধিকার আছে। কিন্তু গণহত্যার সাথে জড়িত খুনির পক্ষে স্লোগান দেওয়ার কোনো অধিকার নেই। আদালত প্রাঙ্গণে হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়া শহীদ ও আহতদের রক্তের প্রতি অবমাননা।”

বিক্ষোভে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা, তাদের মধ্যে অ্যাডভোকেট মনজিলা ঝুমা, অ্যাডভোকেট হুমায়রা নুর ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা উল্লেখযোগ্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...