| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ঈদ এবং পূজার ছুটি নিয়ে বিশাল পরিবর্তন এনলো সরকার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১৬ ২১:৪০:৪৪
ঈদ এবং পূজার ছুটি নিয়ে বিশাল পরিবর্তন এনলো সরকার

বাংলাদেশে ইসলাম ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব, পবিত্র রমজান ও কোরবানি ঈদের ছুটি পাঁচ দিন করা হচ্ছে। পাশাপাশি, হিন্দুদের দুর্গাপূজার জন্য তিন দিনের ছুটির প্রস্তাবও করা হয়েছে।

প্রধান উপদেষ্টা ডা. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আগামীকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদনের বিষয়টি এই সভায় উত্থাপিত হবে।

এছাড়া, প্রত্যাগত অভিবাসী নীতিমালা অনুমোদনের জন্যও আলোচনা হবে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ সংক্রান্ত প্রস্তাবও বৈঠকে উপস্থাপন হতে পারে, এমনটি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ঈদের জন্য ছুটি পাঁচ দিন নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ঈদের দিন এবং এর আগে-পরের দুই দিন মিলে এই ছুটি দেওয়া হবে। দুর্গাপূজার জন্য তিন দিনের ছুটি নির্ধারণের সুপারিশও করা হয়েছে।

গত কয়েক বছরে সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে ঈদের ছুটি একদিন করে বাড়ানো হচ্ছে, যাতে মানুষ সহজে বাড়ি ফিরতে পারে। আওয়ামী লীগ সরকারের সময়ে ঈদ এবং দুর্গাপূজার ছুটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে ঈদে তিন দিন এবং পূজায় একদিন সাধারণ ছুটি থাকছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...