৪ বিভাগে ব্যাপক ঝড়ের আভাস
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের চারটি অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঢাকা, বরিশাল, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে রোববারের (১২ অক্টোবর) আবহাওয়া নিয়ে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
