| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের জেরার মুখে মিজানুর রহমান আজহারী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১২ ০৭:৩৭:৩৩
পুলিশের জেরার মুখে মিজানুর রহমান আজহারী

মালয়েশিয়ায় প্রবেশের সময় জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীকে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। শুক্রবার (১১ অক্টোবর) বিমানবন্দরে পৌঁছানোর পর তার প্রবেশে বাধা দেওয়া হয়।

আজহারীকে একটি আলাদা কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়। তবে এই জিজ্ঞাসাবাদের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি, তদন্তের স্বার্থে পুলিশের পক্ষ থেকে এর বেশি কিছু বলা হয়নি।

এর আগে, শুক্রবার সকালে আজহারী নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি বিস্তারিত পোস্ট করে দেশে ছাড়ার ঘোষণা দেন। তিনি লেখেন, দীর্ঘ পাঁচ বছর পর তিনি সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলেন এবং বেশিরভাগ সময় পরিবারসহ কাটিয়েছেন। তিনি বলেন, কিছু আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছিলেন, যা খুবই আনন্দময় ছিল। তবে সংক্ষিপ্ত সময়ের নোটিশের কারণে অনেকেই আসতে পারেননি, এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আবার দেখা করার আশা ব্যক্ত করেন।

আজহারী আরও লেখেন, তিনি আজ মালয়েশিয়া চলে যাচ্ছেন এবং এক মাস পর দেশে ফিরবেন ইনশাআল্লাহ। এরপর, পরিস্থিতি অনুকূল হলে দেশে বিভিন্ন বিভাগীয় পর্যায়ের প্রোগ্রামে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, গত ২ অক্টোবর দীর্ঘ সাড়ে চার বছর পর আজহারী মালয়েশিয়া থেকে দেশে ফেরেন, কিন্তু ৯ দিনের মধ্যে আবারও সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...