| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

লাফিয়ে লাফিয়ে বাড়ল ডিমের ডাম, দেখে নিন আজকের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ২২:৫০:৫৭
লাফিয়ে লাফিয়ে বাড়ল ডিমের ডাম, দেখে নিন আজকের দাম

সপ্তাহের ব্যবধানে বাজারে ডিম ও ব্রয়লার-সোনালি মুরগির দাম বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। তবে বিক্রেতাদের দাবি, গত দুই সপ্তাহে দাম বাড়েনি, বরং স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বললে তাদের মিশ্র প্রতিক্রিয়া জানা যায়।

ক্রেতারা জানিয়েছেন, গত দুই সপ্তাহ আগে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ছিল ১৬০ থেকে ১৭০ টাকা, যা এখন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। কিছু বাজারে দাম আরও ৫ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। সোনালি মুরগির দামও বেড়ে ২৫০ থেকে ২৬০ টাকা হয়ে গেছে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৪২০ টাকায়।

ডিমের দামেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বাজারে ফার্মের মুরগির বাদামি ডিমের দাম ডজন প্রতি পাঁচ টাকা বেড়ে ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। তবে, ফার্মের সাদা ডিমের দাম কিছুটা কম।

সেগুন বাগিচা কাঁচাবাজারে বাজার করতে আসা কামরুল ইসলাম বলেন, "গত সপ্তাহে ব্রয়লার মুরগি ১৭০ টাকায় কিনেছিলাম। এখন ১৮০ টাকায় কিনতে হচ্ছে।" তিনি আরও জানান, "কিছুদিন আগে ডিম প্রতি পিস ১৪ টাকা ছিল, এখন ১৫ টাকায় কিনতে হচ্ছে। তবে ৩০টা কিনলে কিছুটা ছাড় পাওয়া যাচ্ছে।"

মুরগির ব্যবসায়ী লোকমান হোসেন বলেন, "আমরা ডিম-মুরগি উৎপাদন করি না। পাইকারি বাজারে দাম বাড়লে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হয়।" তিনি জানান, "মুরগির দাম আগের মতোই রয়েছে। ব্রয়লার ১৭৫-১৮০ টাকায় বিক্রি হচ্ছে, আর কক মুরগি ২৬০ টাকায়।"

ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, "প্রতি পিস ডিম পাইকারিতে ১২ থেকে ১৪ টাকায় কিনতে হচ্ছে এবং আমরা বিক্রি করছি ১৫ টাকায়।" তিনি আরও বলেন, "সাম্প্রতিক বন্যায় খামারিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যার ফলে উৎপাদন কমেছে। তাই ডিমের দাম কিছুটা বেশি।"

অন্যদিকে, গরু ও খাসির মাংসের দাম আগের মতোই রয়েছে। বাজারে গরুর মাংস ৮০০ টাকা এবং খাসি ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ব্যবসায়ী শাহজাহান জানান, "গরু ও খাসির মাংসের দাম বাড়েনি। তবে ক্রেতার সংখ্যা দিন দিন কমছে।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...