| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন মিজানুর রহমান আজহারী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ১৯:২৯:০৩
চলে গেলেন মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী সম্প্রতি দীর্ঘ সাড়ে চার বছর পরে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। তবে, তিনি খুব শিগগির আবারও মালয়েশিয়া যাচ্ছেন। শুক্রবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।

আজহারী তার পোস্টে উল্লেখ করেন, "দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছি। বেশিরভাগ সময় পরিবার নিয়ে কাটিয়েছি। এর মধ্যে আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে একটি ক্লোজ মিট-আপ আয়োজন করেছি, যা সত্যিই উপভোগ্য ছিল। তবে, শর্ট নোটিশে আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আশা করি, সবাই ক্ষমা করবেন এবং পরবর্তীতে আরও সাক্ষাতের সুযোগ হবে।"

তিনি জানান, "আজ আমি মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবার দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল এবং অন্যান্য প্রস্তুতির ওপর নির্ভর করে বিভাগীয় পর্যায়ে কিছু প্রোগ্রামে অংশগ্রহণের চেষ্টা করবো।"

আজহারী তার ওয়াজ-মাহফিল নিয়ে বলেন, "আমি এ-জমিনে কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে। তাই আগের মতো গণহারে তাফসির প্রোগ্রাম আয়োজন করতে চাচ্ছি না। আমি আউটডোর প্রোগ্রাম সীমিত করে কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই। এসব প্রকল্পের বাস্তবায়নে আপনার সহযোগিতা প্রয়োজন, শিগগিরই বিস্তারিত ঘোষণা দেব ইনশাআল্লাহ। দোয়ায় রাখবেন।"

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকারের চাপের মুখে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন আজহারী। এরপর তিনি সেখানে অবস্থান করতে থাকেন। অবশেষে, সরকারের পতনের পর গত ২ অক্টোবর দেশে ফিরে আসেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...