| ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজ ; হঠাৎ কেন দেশ ছাড়লেন মিজানুর রহমান আজহারী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ১১ ১২:২৯:১৭
ব্রেকিং নিউজ ; হঠাৎ কেন দেশ ছাড়লেন মিজানুর রহমান আজহারী

জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসেছেন দীর্ঘ সাড়ে চার বছরের পর। তবে, খুব শিগগিরই আবারও মালয়েশিয়া চলে যাচ্ছেন তিনি। শুক্রবার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য শেয়ার করেছেন।

আজহারী তার পোস্টে উল্লেখ করেন, "দীর্ঘ পাঁচ বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছি। বেশিরভাগ সময় পরিবারের সাথে কাটিয়েছি। এর মধ্যে আলিম-ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট-আপ প্রোগ্রাম করেছি, যা সত্যিই উপভোগ্য ছিল। তবে, শর্ট নোটিশে আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি। আশা করি, সবাই ক্ষমা করবেন এবং পরবর্তীতে আরও সাক্ষাতের সুযোগ হবে।"

তিনি জানান, "আজ আমি মালয়েশিয়া চলে যাচ্ছি। মাস খানেক পর আবার দেশে ফিরবো ইনশাআল্লাহ। তখন আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল এবং অন্যান্য প্রস্তুতি অনুযায়ী দেশে বিভাগীয় পর্যায়ে কিছু প্রোগ্রামে অংশগ্রহণের চেষ্টা করবো। তবে, সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করবে।"

আজহারী তার ওয়াজ-মাহফিল নিয়ে বলেন, "আমি এ-জমিনে কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে। তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম আয়োজন করতে চাচ্ছি না। আমি আউটডোর প্রোগ্রাম সীমিত করে কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও অ্যাকাডেমিক ও প্রাতিষ্ঠানিক কাজেও যুক্ত হতে চাই। এসব প্রকল্পের বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন, শিগগিরই বিস্তারিত ঘোষণা দেব ইনশাআল্লাহ। দোয়ায় রাখবেন।"

উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকারের চাপের মুখে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন আজহারী। এরপর তিনি সেখানে অবস্থান করতে থাকেন। অবশেষে, সরকারের পতনের পর গত ২ অক্টোবর দেশে ফিরে আসেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

যেভাবে না ফেরার দেশে পাড়ি জমালেন শাপুর জাদরান

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটের অন্যতম পথিকৃৎ ও সাবেক তারকা পেসার শাপুর জাদরান আর নেই। দীর্ঘদিন ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ...

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পেন বনাম বেলজিয়াম; পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্মে কার পাল্লা ভারী

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজ এক মহাকর্ষীয় লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ...