| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ম্যাজিস্ট্রেট মেয়ের বিরুদ্ধে গিয়ে মুখ খুললেন মা নাসরিন জাহান, শুনে হতবাক সবাই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৮ ১৭:০০:২৬
ম্যাজিস্ট্রেট মেয়ের বিরুদ্ধে গিয়ে মুখ খুললেন মা নাসরিন জাহান, শুনে হতবাক সবাই

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মির বিষয়ে তার মা নাসরিন জাহান সম্প্রতি মন্তব্য করেছেন। তিনি জানান, ঊর্মির চাকরির নিয়ম ভাঙা একটি গুরুতর ভুল ছিল।

সোমবার (৭ অক্টোবর) রাতে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নাসরিন জাহান বলেন, "ঊর্মির এমন কাজ ঠিক হয়নি এবং এটি একটি বড় অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। আমরা যুদ্ধ করিনি বা দেখিনি, কিন্তু ইতিহাস অস্বীকার করা যায় না। আমাদের মা-বাবাকে অস্বীকার করার মত নয়।"

তিনি আরও জানান, ঊর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না, তবে ২০১৮ সালে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছিল। তখন তার ৪০তম বিসিএস পরীক্ষা চলছিল। ঊর্মি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। নাসরিন জাহান বলেন, "আমরা রাজনৈতিকভাবে নিরপেক্ষ এবং সাধারণ জীবনযাপন করি।"

বরখাস্ত হওয়া ঊর্মির পারিবারিক পরিচিতি জানা গেছে, তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নসিবপুর গ্রামের মো. ইসমাইল হোসেনের মেয়ে। তার বাবা ময়মনসিংহের মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের উপাধ্যক্ষ ছিলেন, বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। নাসরিন জাহান ময়মনসিংহের হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন।

প্রসঙ্গত, ৫ অক্টোবর ঊর্মি ফেসবুকে একটি পোস্ট দেন যেখানে তিনি লেখেন, "সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে।" পোস্টটি প্রকাশের পর তিনি ব্যাপক সমালোচনার শিকার হন, ফলে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় এবং ৭ অক্টোবর সাময়িক বরখাস্ত করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...