| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

দুদিনে কয়েক হাজার টন পেঁয়াজ আমদানি, এক লাফে বিশাল করলো দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৪ ১১:০৯:০৯
দুদিনে কয়েক হাজার টন পেঁয়াজ আমদানি, এক লাফে বিশাল করলো দাম

দুর্গাপূজা উপলক্ষে বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারকরা পেঁয়াজের আমদানি বৃদ্ধি করেছেন। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পূর্বে ৯ থেকে ১০ গাড়ি পেঁয়াজ আসত, এখন তা বেড়ে ১৬ থেকে ২৬ ট্রাক হয়েছে।

দুর্গাপূজার জন্য আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে, তাই এ সময়ের জন্য বাজারে পেঁয়াজের সরবরাহ নিশ্চিত করতে আমদানি বাড়ানো হয়েছে। এর ফলে পেঁয়াজের দামও কিছুটা কমেছে।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত ২৯ ও ৩০ সেপ্টেম্বর দুই দিনে ৪২টি ট্রাকের মাধ্যমে ১,১৯৮ টন ভারতীয় পেঁয়াজ আমদানি হয়েছে।

হিলি খুচরা বাজারে গত মঙ্গলবার (১ অক্টোবর) পরিদর্শনে দেখা গেছে, দুই দিন আগে আমদানি করা পেঁয়াজের মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার তা কমে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশীয় পেঁয়াজও ১০ টাকা কমে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানিয়েছেন, বর্তমানে নিয়মিত পেঁয়াজ আমদানি হওয়ায় খুচরা বাজারে দাম কমছে।

হিলি বাজারের খুচরা পেঁয়াজ বিক্রেতা আবু তাহের মন্তব্য করেন, "আমরা কম দামে পেঁয়াজ কিনে কম দামে বিক্রি করছি। বন্দরে প্রচুর পেঁয়াজ আসছে, তাই দামও কমছে। মঙ্গলবার ভারতীয় পেঁয়াজ মানভেদে ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা দুই দিন আগে ৫ থেকে ১০ টাকা বেশি ছিল।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...