| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের বিদায় নিশ্চিত করতে অবিশ্বাস্য কাজ করতে চান ক্রীড়া উপদেষ্টা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ অক্টোবর ০৪ ০০:২৩:০৬
সাকিবের বিদায় নিশ্চিত করতে অবিশ্বাস্য কাজ করতে চান ক্রীড়া উপদেষ্টা

সরকার অবশেষে সাকিব আল হাসানকে ঘরের মাঠে সুনির্দিষ্টভাবে বিদায় দিতে প্রস্তুত। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বাংলাদেশ ও স্কটল্যান্ডের খেলা দেখতে গিয়ে তিনি এই কথা বলেন।

ক্রীড়া উপদেষ্টা বলেন, "একজন খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা আমাদের দায়িত্ব। আইনি অভিযোগ থাকলে সেটি আইন মন্ত্রণালয়ের বিষয়। তবে আমরা সাকিবের নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি এবং তা নিশ্চিত করব। তার দেশের ক্রিকেটের জন্য অসামান্য অর্জন রয়েছে, তাই আমরা চাই তার বিদায়টা দেশে সুন্দরভাবে হোক।"

সাকিব আল হাসান ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্টে মাঠে নামার আগে টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তিনি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চান। তবে নিরাপদে দেশে ফিরতে এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলেই তিনি এমন সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

সাকিবের ঘোষণার পর থেকেই ক্রিকেটাঙ্গনে তার নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তিনি বিসিবির কাছে নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করেছিলেন। কিছু দিন আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বিষয়টি সরকারের ওপর ছেড়ে দেন, বলেছিলেন যে ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষমতা বিসিবির নেই।

অবশেষে সরকারের পক্ষ থেকে সাকিবের নিরাপত্তার বিষয়ে সবুজ সংকেত এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি ২১ অক্টোবর মিরপুর টেস্টের মাধ্যমে তার বিদায় জানাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুরু আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) ...

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

শুক্রবার রাতে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। ...