| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

১৭৫ জন বরযাত্রী নিয়ে খাওয়া শেষে বিয়ে না করেই চলে গেলেন বর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২৭ ০৯:০২:৫০
১৭৫ জন বরযাত্রী নিয়ে খাওয়া শেষে বিয়ে না করেই চলে গেলেন বর

নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের কালুয়ারকান্দ গ্রামে ঘটে এক অদ্ভুত ঘটনা। গত শুক্রবার বিকেলে ১৭৫ জন বরযাত্রী নিয়ে বিয়ের আসরে এসে খাওয়া-দাওয়া শেষে বিয়ে না করেই চলে যান বর। বিষয়টি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করে। আগামী রবিবার সবার উপস্থিতিতে সমস্যার সমাধান হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিয়ের বর ছিলেন শিবপুর উপজেলার আয়ূবপুর ইউনিয়নের ঘাসিরদিয়া গ্রামের আলতাব হোসেন সরকারের ছেলে সাব্বির হোসেন সরকার (৩০)। তবে বিয়ের আসরে এসে বরের পরিবার অভিযোগ করে যে কনের পূর্বে বিয়ে হয়েছে এবং তার দুটি সন্তান রয়েছে। এরপরই বরের বড় বোন সাবিনা ও ছোট বোন নিপা বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন।

কনের মা সেলিনা বেগম জানান, আগে থেকেই জানা ছিল যে কনের পূর্বে বিয়ে হয়েছিল, কিন্তু সন্তান থাকার তথ্যটি সম্পূর্ণ মিথ্যা। কাবিননামায় স্বাক্ষর হওয়ার আগেই বরপক্ষের লোকজন কনের জামাকাপড় খুলে নিয়ে বরকে নিয়ে চলে যায়। এই ঘটনায় কনের পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, খাওয়া-দাওয়া ও ডেকোরেশন বাবদ আড়াই লাখ টাকারও বেশি খরচ হয়।

বরের বড় বোন সাবিনা দাবি করেন, তারা কনের আগের বিয়ের বিষয়টি জানতেন না, সন্তান থাকার বিষয়টি জানার পরই তারা বিয়ে বাতিলের সিদ্ধান্ত নেন। বরের বাড়ির চেয়ারম্যান মজিবুর রহমান সরকার জানান, তিনি বরপক্ষকে সমাধান করতে বলেছিলেন, কিন্তু তারা আসেনি।

কনের পরিবার এ বিষয়ে শিবপুরের ছাত্র সমন্বয়কদের কাছে অভিযোগ জানালে তারা বরের বাড়িতে যান। বর ও তার বাবাকে না পেয়ে বরের মামাকে থানায় নিয়ে আসেন। তবে শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ আফজাল হোসেন জানিয়েছেন, ছাত্র সমন্বয়করা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আগামী রবিবার সবার উপস্থিতিতে বসে মীমাংসা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...