| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইউনূস-মোদি বৈঠক শেষ পর্যন্ত কি হচ্ছে! যা জানা গেল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ২১ ২২:২০:৪১
ইউনূস-মোদি বৈঠক শেষ পর্যন্ত কি হচ্ছে! যা জানা গেল

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন। তবে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মোদি নিউইয়র্ক থেকে আগেই ফিরে আসবেন এবং ইউনূস পরে সেখানে পৌঁছাবেন, ফলে তাদের মধ্যে বৈঠক হওয়ার সুযোগ নেই।

এদিকে, দুই দেশের সম্পর্কের টানাপোড়নের কারণে কি এই বৈঠক হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, কখনো কখনো কোনো মন্তব্য আমাদের পছন্দ নাও হতে পারে, তবে প্রতিবেশী দেশের সম্পর্ক এমনভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে না। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক স্থায়ী এবং কিছু মন্তব্যে অস্বস্তি হলেও তাতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

যদিও মোদির সঙ্গে বৈঠক হচ্ছে না, তবুও ড. ইউনূস নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, জাতিসংঘ মহাসচিব ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সঙ্গে বৈঠক করবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...