| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আবারও বাংলাদেশ ইস্যুতে মোদি-বাইডেন ফোনালাপ, যা জানা গেছে

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০৫ ১৭:০১:৩৭
আবারও বাংলাদেশ ইস্যুতে মোদি-বাইডেন ফোনালাপ, যা জানা গেছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন মোদি। গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপে বাংলাদেশের বিষয়ে কথা বলেছেন জো বাইডেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগ সমন্বয়কারী ও উপদেষ্টা জন কিরবি বলেন, "রাষ্ট্রপতি জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে তথ্য বিনিময় করেছেন।

" এক প্রশ্নের জবাবে জন কিরবি আরও বলেন, 'আমি বলতে চাচ্ছি, মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের জনগণের নিরাপত্তা এবং তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যত নিয়ে তার অব্যাহত আগ্রহ স্পষ্ট করেছেন। খবর এনডিটিভির। গত ২৬ আগস্টের ফোনালাপের পর হোয়াইট হাউসের দেয়া বিবৃতিতে বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করা হয়নি।

তবে সামাজিক মাধ্যম এক্স-এ নরেন্দ্র মোদির দেয়া পোস্টে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ফোনালাপে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ পরিস্থিতি। এই সময় দুই নেতা বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের আগ্রহ ভাগাভাগি করেছেন।

মোদির পোস্টের বরাতে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা (বাইডেন-মোদি) বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক ও পুনরুদ্ধার করা এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সার্বিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...