| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারত সীমান্ত থেকে আরেক ছাত্রলীগ নেতা আটক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ সেপ্টেম্বর ০১ ১৫:১১:১৫
ভারত সীমান্ত থেকে আরেক ছাত্রলীগ নেতা আটক

যশোরের বেনাপোলে ‘প্রেস’ লেখা মোটরসাইকেল ও ১০০ বোতল ফ্যান্সিডিল সহ শেখ মুফিজুর রহমান মুফিজ (৩২) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। শনিবার (৩১ আগস্ট) রাত ১০টার দিকে বেনাপোল পোর্ট থানার বগাতলা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত শেখ মুফিজুর রহমান মুফিজ বেনাপোলের গাজীপুর গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

তিনি বেনাপোল পৌর ছাত্র সমিতির যুগ্ম আহ্বায়ক। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা দীর্ঘদিন ধরে সাইনবোর্ড ব্যবহার করে মাদক পাচার করে আসছিল। বিজিবি জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন, এক মা'দ'ক ব্যবসায়ী বেনাপোল থেকে বিপুল পরিমাণ মা'দ'কের একটি চালান নিয়ে যশোরের পথে রওনা দিয়েছে।

এমন খবরে যশোর ৪৯ বিজিবির অধীনে আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ১০০ বোতল ফে'নসি'ডি'ল পাওয়া যায়।

বিজিবি আরও জানায়, আটক মা'দ'ক বিক্রেতা ছাত্রলীগের বেনাপোল পৌর শাখার যুগ্ম আহ্বায়ক পরিচয় দেন। তার কাছ থেকে দৈনিক নাগরিক ভাবনা ও এবং জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা শাখার দপ্তর সম্পাদকের পরিচয়পত্র পাওয়া গেছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সাংবাদিকতার সাইন বোর্ড ব্যবহার করে এবং মোটরসাইকেলে প্রেসস্টিকার লাগিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে মফিজ।

আটক মফিজের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...