| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘আসনা’, যা জানালো আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ৩০ ২২:৪৭:১৭
ব্রেকিং নিউজ ; সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘আসনা’, যা জানালো আবহাওয়া অফিস

মৌসুমি বায়ু কমে যাওয়ায় দেশে বৃষ্টিপাতের পরিমাণও উল্লেখযোগ্য হারে কমে গেছে। দেশের বেশির ভাগ এলাকায় এই অর্থে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে আরও অন্তত তিন থেকে চার দিন একইভাবে বৃষ্টিপাত কম থাকতে পারে। তবে আগামী মঙ্গলবার বা বুধবার থেকে দেশের কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এ প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের একজন আবহাওয়াবিদ মানওয়ার হুসেন বলেন, ভারতের গুজরাট রাজ্যে ঘূর্ণিঝড় আসনা তৈরি হয়েছে।

এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং মৌসুমী বায়ুর অক্ষের সাথে কিছুটা মিলে যেতে পারে। এ ছাড়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর দৃশ্যমান লঘুচাপ রয়েছে। এটি ধীরে ধীরে মাটির উপরে উঠে মৌসুমী অক্ষে যোগ দিতে পারে। দুইয়ের প্রভাবে ৩ বা ৪ সেপ্টেম্বর থেকে দেশের উত্তর-পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।

সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার পর্যন্ত বৃষ্টি কম-বেশি একইরকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ...

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

রাত ২ টায় রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ; লাইভ যেভাবে দেখবেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি ...