রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে ভয়াবহ আগুন
জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ৩০ ০৬:৩৪:৫১
রাজধানীর মালিবাগ ফ্লাইওভারে পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গাড়িটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস খবর পায়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকবুল হাসান বলেন, আমরা খবর পেয়েছি মালিবাগ ফ্লাইওভারে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানা যায়নি।
