| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রেকিং নিউজ ; সাগরে নতুন নিম্নচাপ, ঝুঁকিতে বাংলাদেশের যেসব এলাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৯ ০৮:১৬:২১
ব্রেকিং নিউজ ; সাগরে নতুন নিম্নচাপ, ঝুঁকিতে বাংলাদেশের যেসব এলাকা

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সমুদ্রে একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে। তবে মৌসুমি বায়ুর প্রভাব কমে যাওয়ায় ভারী বা অতি ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই।

এতে বলা হয়েছে যে বিহার ও তৎসংলগ্ন এলাকায় নিম্নচাপটি দুর্বল হয়ে মৌসুমী বায়ুর অক্ষের সাথে মিশে যেতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বিস্তৃতি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। তবে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। তবে পূর্বমধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অন্যদিকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আর বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরির্বতন হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৭০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

৭০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন একক্লিকে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোজাম্বিকের বিপক্ষে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’র দ্বিতীয় ম্যাচে ৭১ মিনিটের খেলা ...

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live দেখুন এখানে

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিকের বিপক্ষে জয়ের পথে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-এর ...