| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ইহরামের কাপড় পরেও পালাতে পারলেন না দুই আ.লীগ শীর্ষ নেতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৭ ১১:৫৪:৩৯
ইহরামের কাপড় পরেও পালাতে পারলেন না দুই আ.লীগ শীর্ষ নেতা

ছাত্রদের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ায় দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম বিপাকে পড়েন। জনরোষের ভয়ে তারা লুকিয়ে দেশ ছাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অনেকেই দেশ ছাড়ার চেষ্টা করছেন। এবার দেশ ছাড়ার সময় বিমানবন্দরে গ্রেপ্তার হলেন সিলেটের দুই আওয়ামী লীগ নেতা। ওমরাহ পালনের অজুহাতে তারা দেশ ছাড়তে চেয়েছিলেন। তারা ইহরামের পোশাক পরেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশের কাছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া দুই নেতা হলেন- সিলেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমেদ ও প্রচার সম্পাদক আবদুল রেহমান জামিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক আওয়ামী লীগের দুই নেতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ২৩৫) সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে ইমিগ্রেশনে চলে যান তারা। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদের আটকে দেওয়া হয়। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, তাদের কোতোয়ালি থানায় আনা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...