| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যার খোঁজ রাখেনা জয়, আনসারদের পক্ষ নিয়েই ফেসবুকে পোস্ট ; ব্যাপক সমালোচনার ঝড়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২৭ ১০:৫৫:২৩
বন্যার খোঁজ রাখেনা জয়, আনসারদের পক্ষ নিয়েই ফেসবুকে পোস্ট ; ব্যাপক সমালোচনার ঝড়

রাজধানী সচিবালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

রোববার সকাল নয় টার দিকে সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এসময় আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয় ও আশপাশের এলাকা থেকে দুই নারীসহ আনসারের প্রায় চার শতাধিক সদস্যকে আটক করে।

এদিকে এ ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব ওয়াজিদ জয় গতকাল তার ফেসবুকে আনসার সদস্যদের পক্ষে একটি পোস্ট দেন।

আনসার সদস্যদের নিয়ে প্রকাশিত দেশের একটি গণমাধ্যমের প্রতিবেদন শেয়ার করে তিনি লিখেছেন, ‘শান্তিপূর্ণ আনসার আন্দোলনকারীদের লাঠি দিয়ে হামলা চালিয়েছে ছাত্র আন্দোলনকারীরা।’

পোস্ট টি দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন জয়। কেউ লিখেছেন- ‘তোমার এই পোস্ট দেখে কারও আর বুঝতে বাকি নেই যে তুমিই প্রধান হিরো।’ কেউ আবার লিখেছেন, ‘তারা দাবি নিয়ে আসছে সেটার পক্ষে ছিলাম। কিন্তু কাপড় খুলে পালাচ্ছে তার জন্য প্রস্তুত ছিলাম না।’

একজন লিখেছেন, ‘জয় ভাই বন্যা নিয়ে তো আপনার কোন পোস্ট দেখলাম না।’

আজ সোমবার সকালে জয় আবারও একটি পোস্ট দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, ‘সচিবালয় ঘিরে বিক্ষোভ নিষিদ্ধ করার জন্য আমাদের বুদ্ধিজীবীরা আমাদের আল সরকারের সমালোচনা করেছেন।

অথচ দুই সপ্তাহের মধ্যে এই অন্তর্বর্তীকালীন প্রশাসনকে সেখানে সব সমাবেশ নিষিদ্ধ করতে হয়েছে। দায়িত্বহীনতা এবং সমালোচনা করা সহজ। ক্ষমতায় থাকা আর শাসন করাটা আলাদা ব্যাপার।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...