| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ব্রেকিং নিউজ ; ১৩ বছর আগের সেই ঘটনা নিয়ে বড় বিপদে হারুন ও বিপ্লব

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ২০ ১০:০৮:৫৬
ব্রেকিং নিউজ ; ১৩ বছর আগের সেই ঘটনা নিয়ে বড় বিপদে হারুন ও বিপ্লব

সরকার পতনের সাথে সাথে দেশের পরিস্থিতি উলটো পথে চলতে শুরু করেছে। পালিয়ে আছেন দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেক নেতা কর্মী। সেই সাথে অনেক পুলিশের দিকে আঙ্গুল উঠেছে যারা ক্ষমতাসীন দলের চেয়ে বেশি ভুমিকা পালন করেছেন।

১৩ বছরের পুরোনো ঘটনায় আজ ডিবি সাবেক প্রধান হারুন ও বিপ্লব কুমারের বিরুদ্ধে মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবিদীন ফারুক। সোমবার বিকেলে তিনি ব্যক্তিগতভাবে রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি মামলা করেন।

২০১১ সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচিতে সংসদ ভবনের কাছে পুলিশের লাঠিচার্জে আহত হন ফারুক। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন নিজান। এ ঘটনায় তিনি থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি।

মামলার অভিযোগে বলা হয়, জয়নাল আবিদীন ফারুককে পুলিশ লাঠি ও জুতা দিয়ে পিটিয়েছে ঘটনার দিন ফারুকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলাও হয়।

এ ব্যাপারে জয়নাল আবেদীন ফারুক বলেন, আগে পুলিশ আমাদের মামলা নিত না। এখনতো দেশ স্বাধীন হয়েছে তাই আমরা যে কোনোভাবে কথা বলতে পারি। তাই ১৩ বছর আগের একটি ঘটনায় আজ মামলা করলাম। তখন দায়িত্ব ছিল বিপ্লব কুমার সরকার এবং সাবেক ডিবি হারুন। তাই এদেরকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...