| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

লেকসিটিতে হারুনের খোঁজে অভিযানে সেনাবাহিনী, তারপর যা হল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৬ ০৯:১৩:০৩
লেকসিটিতে হারুনের খোঁজে অভিযানে সেনাবাহিনী, তারপর যা হল

রাজধানীর খিলক্ষেতে ‘লেকসিটি কনকর্ড’ এলাকায় ঢাকা মহানগর পুলিশের সাবেক প্রধান মুহাম্মদ হারুন অর রশিদের গাড়ি জব্দ করা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী।

অভিযানে একটি সাদা মাইক্রোবাস উদ্ধার করা হলেও গাড়ির মালিককে পাওয়া যায়নি। পরে অভিযানে অংশ নেওয়া সেনা সদস্যরা গাড়িতে করে চলে যান।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে তারা লেক সিটি কনকর্ডের ফার্নালি বিল্ডিংয়ের নিচের গ্যারেজ থেকে গাড়িটি নিয়ে যায়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের মেয়াদে দাপুটে হিসেবে পরিচিত পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের আটক হওয়ার খবর চাউর হয়। কিন্তু পরদিন তিনি নিজেই তার আটক হওয়ার খবরটি নাকচ করে দেন। এরপর থেকে এক রকম উধাও থাকা এ কর্মকর্তা আড়ালেই আছেন।

ঢাকা ওয়াসার নতুন এমডি এ কে এম সহিদ উদ্দিনপট পরিবর্তনের প্রেক্ষাপটে পুলিশের প্রভাবশালীদের সঙ্গে একাধিক মামলার আসামি করা হয় হারুনকেও। তবে এখন তিনি কোথায় আছেন এ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

বর্ণালী ভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা মোশারফ হোসেন বলেন, ডিবি হারুনের গাড়ি এখানে রাখা আছে, কেউ এমন খবর দিয়েছে। পরে সেনাবাহিনীর সদস্যরা এসে একটি সাদা মাইক্রোবাস পান। পরে তাদের লোকজনই গাড়িটি চালিয়ে নিয়ে চলে যান।

অভিযানে গাড়ি জব্দ ও কাউকে আটকের বিষয়ে সেনাবাহিনীর তরফ থেকে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...