| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

হাসিনাকে ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে আমেরিকার ভুমিকা আছে কিনা সরাসরি জানিয়ে দিলেন বাইডেন

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ আগস্ট ১৩ ১১:৩০:১০
হাসিনাকে ক্ষমতাচ্যুত হওয়ার পিছনে আমেরিকার ভুমিকা আছে কিনা সরাসরি জানিয়ে দিলেন বাইডেন

শেখ হাসিনাকে উৎখাতে আমেরিকার ভূমিকার খবর ভুল। বাংলাদেশের জনগণের ইচ্ছার কারণেই এ পরিবর্তন এসেছে। সোমবার (১২ আগস্ট) স্থানীয় সময় হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সচিব কারিন জিন-পিয়েরে এ ঘোষণা দেন।

বাংলাদেশ সম্পর্কে এক প্রশ্নের জবাবে কারেন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে জনগণই তাদের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। এ ধরনের যেকোনো দাবি গুজব ও মিথ্যা। এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যে কোনো দাবি সম্পূর্ণ মিথ্যা। এটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সাধারণ মানুষই দেশের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

গত ৫ অগাস্ট তুমুল গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যান, সেদিন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, দেশ ছাড়ার আগে প্রধানমন্ত্রীর পদ ছেড়েছেন তিনি, যদিও আওয়ামী লীগ সভাপতির ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছেন, তার মা পদত্যাগ করে যাননি।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতা হারানোর পেছনে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

এছাড়াও ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, পরাজয় মেনে নিয়ে তিনি দ্রুতই দেশে ফিরে আসবেন।

যদিও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, শেখ হাসিনা ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। গত ১১ আগস্ট রাতে এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি লিখেছেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তাঁর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

ঢাকায় আসতে পারে ব্রাজিল, প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ কিংবা অন্য ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...