পুলিশ সেনাবাহিনীর পর এবার র্যাবে মহাপরিচালনায় বিশাল পরিবর্তন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুর রহমান। ঢাকা সিটির পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশের উপ-মহাপরিদর্শক মো. মিনুল হাসান।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগের কথা জানানো হয়।
শহীদুর রহমান পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।তিনি এখন র্যাবের মহাপরিচালক হিসেবে মো. হারুন-অর-রশিদের স্থলাভিষিক্ত হলেন। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হারুন আর রশিদকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
অন্যদিকে মাইনুল হাসান পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে হাবিবুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হাবিবুর রহমানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার রাতেই মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্টের (অতিরিক্ত আইজিপি) দায়িত্বে ছিলেন।
এর আগে আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে পৃথক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত মাসেই চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তির মেয়াদ দ্বিতীয় দফায় এক বছর বাড়ানো হয়েছিল। তিনি এর আগে দেড় বছর চুক্তিতে আইজিপি পদে ছিলেন।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
