| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নির্বাচনের স্বামীর বিপক্ষে নির্বাচন করে জামানত হারাবেন স্ত্রী

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৯ ১৭:০৬:৪১
নির্বাচনের স্বামীর বিপক্ষে নির্বাচন করে জামানত হারাবেন স্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ সরোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার। এ নির্বাচনে শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে জয়লাভ করেন। অপরদিকে তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে ১৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

সোমবার (৮ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে। জানা যায়, ওই নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আব্দুর রশীদ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের মশাল প্রতীকে গোলাম মারুফ মনা, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে জিয়া জামান খান, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে লড়ছিলেন।

এর আগে, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তী আওয়ামী লীগ-জাতীয় পার্টির সমঝোতায় তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এদিকে, রোববার (৭ জানুয়ারি) ওই নির্বাচনের বেসরকারি ফলাফলে শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশীদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট।

গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ভোট কাস্টিংয়ের আট ভাগের একভাগে ভোট কম পাওয়ায় গাইবান্ধা-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মারুফ মনা, জিয়া জামান খান ও নবনির্বাচিত এমপি শাহ সরোয়ার কবীরের স্ত্রী মাসুমা আখতারের জামানত বাজেয়াপ্ত করা হয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...