| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচনে ‘ট্রাক’ নিয়ে খাদের কিনারায় মাহি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৭ ২৩:০৪:২৯
নির্বাচনে ‘ট্রাক’ নিয়ে খাদের কিনারায় মাহি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে স্বতন্ত্রী প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে লড়াই করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। নির্বাচনী প্রচারণায় একাধিকবার এই নায়িকা বলেছেন, বিরোধী দল যখন বলবে মাহির ট্রাক খাদে পড়ে যাবে, তখনই তার প্রতীকের প্রচার হয়ে যাবে।

রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষে মাহির ট্রাক খাদে গিয়েই পড়েছে। এখন পর্যন্ত ১৫৮টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩৬টি ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়েছে।

যেখানে ট্রাক প্রতীকে মাহিয়া মাহি পেয়েছেন ৮ হাজার ২৬২ ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দী নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ৮৬ হাজার ৮৪৬ ভোট। একই আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী কাঁচি প্রতীকে পেয়েছেন ৭৪ হাজর ২৬১ ভোট।

এদিকে নির্বাচনের দিন মাহিয়া মাহি জানিয়েছেন, ফলাফল যাই হোক না কেন তিনি তা মেনে নেবেন। সামনের দিনে এলাকায় সাধারণ মানুষের সেবা করে যাবেন। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই গণনা শুরু হয়। এ আসনে মোট ভোটার ৪৪০,২১৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২১৯,৬৫৩ এবং নারী ভোটার ২২০,৫৬৪ জন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...