| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

জয় নিয়ে ঘরে ফিরব, ফেরদৌস

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০৭ ১৪:৪৬:২৪
জয় নিয়ে ঘরে ফিরব, ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে। এদিন বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগের ঢাকা-১০ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ফেরদৌস। তার স্ত্রী তানিয়া ফেরদৌস বলেন, নির্বাচনে ফেরদৌস জয়ী হবেন।

এদিন সকালে চিত্রনায়কের স্ত্রী ভোট দেয়ার জন্য রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন। এ সময় তার সঙ্গে তারকা স্বামী ও দুই মেয়ে ছিলেন। তাদের এই ভোট কেন্দ্র ঢাকা-১৭ আসনের। যেখানে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী আরাফাত।

এই কেন্দ্রে ভোট দেয়ার পর নায়কের স্ত্রী তানিয়া ফেরদৌস বলেন, ফেরদৌসেরই জয় হবে। এ ব্যাপারে আমি আশাবাদী। কারণ, আমরা যেখানেই গিয়েছি সবাই কথা দিয়েছে, তারা নৌকায় ভোট দেবে। তারা ফেরদৌসকে বিজয়ী করবে।

তারকার স্ত্রী বলেন, আজ সারাদিন ফেরদৌসের সঙ্গে থাকব। জয় নিয়ে ঘরে ফিরব। জয় বাংলা। ফেরদৌসের জন্য আপনারা সবাই দোয়া করবেন।

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচন করছেন ফেরদৌস। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগসহ আশপাশের কয়েকটি এলাকা নিয়ে এই নির্বাচনী আসন।

এ আসনে ‘হঠাৎ বৃষ্টি’র নায়কের প্রতিদ্বন্দ্বী চারজন―ন্যাশনাল পিপলস পার্টির কে. এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...