| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ওমরাহ পালনের জন্য ঢাকা ছাড়লেন শাকিব খান

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৪ জানুয়ারি ০২ ১৮:১৭:২৭
ওমরাহ পালনের জন্য ঢাকা ছাড়লেন শাকিব খান

ওমরাহ হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জনপ্রিয় নায়ক শাকিব খান। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে একটি ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশে রওনা হন অভিনেতা। ‘প্রিয়তমা’ খ্যাত এ তারকা এর আগেও একাধিকবার ওমরাহ পালন করেছেন। বর্তমানে কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করেন। তবে ব্যস্ততার মধ্যেও দীর্ঘদিন পর ফের মক্কায় গেলেন তিনি।

সেখানে ওমরাহ পালন করে আগামী সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে শাকিব খানের। জানা গেছে, ওমরাহ শেষ করে ঢাকা ফিরে প্রথম ভারতীয় সিনেমা ‘দরদ’র ডাবিংয়ে অংশ নিতে ভারতে যাবেন শাকিব খান। সেখানে ডাবিং শেষ করে ঢাকায় ফিরে শুরু করবেন ‘রাজকুমার’র শুটিং। এ সিনেমার বাংলাদেশ অংশের শুটিং ইতোমধ্যে অনেকটাই করা হয়েছে। বাকি অংশের শুটিং চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রে করা হবে।

এর আগে গত বছরটা দারুণভাবে কেটেছে এ তারকার। ব্যক্তিজীবন নিয়ে আলোচনা-সমালোচনা থাকলেও সেসব পাশ কাটিয়ে ‘প্রিয়তমা’ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। আর নতুন বছর তিনটি সিনেমা মুক্তির কথা রয়েছে। বর্তমানে ‘রাজকুমার’-এর কাজ করছেন।

যা আগামী রোজার ঈদে মুক্তির কথা রয়েছে। এছাড়া অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ সিনেমা মুক্তির কথা রয়েছে ফেব্রুয়ারিতে। আর মার্চে শুরু হওয়ার কথা অ্যাকশন ধাঁচের ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমাটি আগামী কুরবানির ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...