| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

চুক্তির মাধ্যমে নতুন বিয়ে করছেন মৌসুমী

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২৫ ১৮:২৮:১০
চুক্তির মাধ্যমে নতুন বিয়ে করছেন মৌসুমী

আগের মতো নিয়মিত না হলেও নতুন ছবি নিয়ে সবার সামনে হাজির হন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী। তিন দশকের অভিনয় জীবনে তিনি দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে 'কখনো মেঘ কখনো বৃষ্টি' এবং ২০০৬ সালে 'মেহের নিগার' দুটি চলচ্চিত্রও পরিচালনা করেছেন। সম্প্রতি তিনি আমেরিকায় যান।

প্রযোজক ও অভিনেতা হাসান জাহাঙ্গীর আগে থেকেই আমেরিকায় ছিলেন। আমেরিকান ফ্যামিলি কোর্টে (১৮ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে দুই বছরের চুক্তিতে হাসান জাহাঙ্গীরকে বিয়ে করেন মৌসুমী। কিন্তু বাস্তবে তা নয়। এটি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের দৃশ্য। ‘কন্টক বিয়ে’ নামের ওয়েব সিরিজটির শুটিং হয়েছে আমেরিকায়। ধারাবাহিকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী ও হাসান জাহাঙ্গীর। এছাড়াও রয়েছেন কয়েকজন বিখ্যাত তারকা।

অসহায় মানুষের সহায়তা করা ওয়ার্ল্ড ওয়াইজ সংগঠন হিউম্যান রাইটস-এর তত্ত্বাবধানে এস এ এস প্রোডাকশনের ব্যানারে শামসুল আলম সোহাগ এবং মাসুদ রানার সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ের পাশাপাশি গল্প এবং নির্মাণের দায়িত্বেও আছেন হাসান জাহাঙ্গীর।

সাসপেন্স থ্রিলার গল্পে দেখা যাবে মৌসুমীকে। তার চরিত্রকে ঘিরেই রহস্যের ঘেরা পুরো ওয়েব সিরিজটি। আমেরিকাতে পাড়ি জমানোর পর সেটেল হওয়ার জন্যে আমাদের দেশের মেয়েরা দুই বছরের কন্টাক বিয়ে করেন। তার পরের গল্পে উঠে আসবে পুরো বাংলাদেশ-আমেরিকার বাস্তব পরিস্থিতির দৃশ্যপট।

হাসান জাহাঙ্গীর সম্প্রতি আমেরিকাতে গোল্ডেন এইজ হোম কেয়ারের বিজ্ঞাপন নির্মাণ করেছেন। এতে জাহাঙ্গীর অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা আবুল হায়াতের সঙ্গে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...