| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বিরক্ত সারা, সবার উদ্ধশ্যে যা বললেন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ২২ ২৩:২২:২০
বিরক্ত সারা, সবার উদ্ধশ্যে যা বললেন

শচীনের মেয়ে সারা টেন্ডুলকার নিজেকে সোশ্যাল মিডিয়ায় বিব্রতকর পরিস্থিতিতে খুঁজে পেয়েছেন। তার নামে একাধিক ফেক X(আগের টুইটার) অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। যেখান থেকে প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে বিভিন্ন টুইট। আর সেগুল ইন্টারনেট জগতে বেশ ঝড় তুলেছে।

এমন ঘটনায় শচীনকন্যা খুবই বিরক্ত। তিনি তার ভক্তদের সতর্ক করে ইনস্টাগ্রামে একটি দীর্ঘ স্ট্যাটাস পোস্ট করেছেন। যেখানে সারা লিখেছেন, সোশ্যাল মিডিয়া একটি চমৎকার জায়গা। এখানে আমরা আমাদের আনন্দ, দুঃখ এবং দৈনন্দিন সমস্যা ভাগ করে নিই। কিন্তু এখানে সত্য পাল্টে যায় প্রযুক্তির অনুচিত ব্যবহারে। ফলে ইন্টারনেটে বিভিন্ন পোস্টে সত্য-মিথ্যা প্রশ্ন তৈরি হয়।

তারপর সারা লিখেছেন: আমি 'ডিপফেক' ছবি দেখেছি যেগুলোর বাস্তবতার সাথে কোন মিল নেই। এমনকি X (আগের টুইটার) আমার নাম, আমার ছবি ব্যবহার করে কিছু অ্যাকাউন্ট তৈরি করেছে, মানুষকে ভুল তথ্য দিয়েছে।

নিজের টুইটারে কোনও অ্যাকাউন্ট নেই জানিয়ে সারা লেখেন, এক্সে আমার কোনও অ্যাকাউন্ট নেই। আশা করছি এক্সের সেই অ্যাকাউন্টগুলো ডিলিট করে দেওয়া হবে। বিনোদন ভালো, কিন্তু সেটা মিথ্যা কোনো তথ্য দিয়ে নয়। আসুন, আমরা সত্যকে উৎসাহিত করি।

প্রসঙ্গত, সারা টেন্ডুলকারের নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে এক্সে। সেসব অ্যাকাউন্ট থেকে ভারতীয় ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে জড়িয়ে নানা মুখরোচক টুইটও পোস্ট করা হয়। যা বেশ বিব্রতকর পরিস্থিতিতেই ফেলেছে শচীনকন্যাকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...