| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নির্বাচলের প্রার্থী হওয়া নিয়ে নিজের ইচ্ছা জানালেন আপু বিশ্বাস

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৮ ২০:৫৭:৫৮
নির্বাচলের প্রার্থী হওয়া নিয়ে নিজের ইচ্ছা জানালেন আপু বিশ্বাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি। আওয়ামী লীগ ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে। নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক নেতারা মনোনয়ন পেতে ছুটতে শুরু করেছেন। সেই তালিকায় রয়েছেন কয়েকজন চলচ্চিত্র ও নাট্য তারকাও।

জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান অভিনেতা ফেরদৌস ও অভিনেত্রী মাহিয়া মাহি। এর আগেও তারা উপনির্বাচনে প্রার্থী হতে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তাদের অনেকেই প্রকাশ্যে প্রার্থী ঘোষণা না করলেও অনেক তারকাই গোপনে কাজ করে যাচ্ছেন। সেই তালিকায় জায়গা করে নিয়েছেন আরেক অভিনেত্রী অপু বিশ্বাস। তবে গোপনে নয়, প্রকাশ্যে আওয়ামী লীগের হয়ে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, এবার নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে পরিকল্পনা রয়েছে। আমার কাছে মনে হয় নারীদের তুলে ধরতে একজন নারীই প্রয়োজন। যেমনটা আমাদের প্রধানমন্ত্রী।

তিনি সবসময় নারী নেতৃত্বকে সাপোর্ট দেন। তিনি আরও বলেন, অপু বিশ্বাসের জায়গা নারীদের কাছে ভিন্নরকম। বিশেষ করে ব্যক্তিত্ব, সন্তানের মা এবং একজন নারী হিসেবে। তো প্রার্থী হওয়ার সেই সুযোগ যদি আমাকে করে দেয়, তাহলে অবশ্যই আমি নির্বাচন করব। এর আগে একাদশ সংসদ নির্বাচনেও প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অপু। কিন্তু আ.লীগ থেকে তাকে মনোনয়ন দেয়া হয়নি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...