| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

‘দরদ’ সিনেমার শুটিং শেষে ভক্তদের জন্য নতুন ঘোষণা দিলেন সাকিব খান

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১৮ ২০:১০:২২
‘দরদ’ সিনেমার শুটিং শেষে ভক্তদের জন্য নতুন ঘোষণা দিলেন সাকিব খান

দেশের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ভারতে শুটিং শেষ হয়েছে, এ খবর এখন এটা অনেক পুরানো। নতুন খবর হলো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন ছবির পরিকল্পনার কথা জানিয়েছেন পরিচালক অনন্য মামুন নিজেই।

শনিবার (১৮ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন নির্মাতা অনন্য মামুন।তাতে তিনি লিখেছেন, এপ্রিলের ডেড কনফার্ম। সিনেমা যদি মুম্বাইয়ের প্রোডাকশন হাউজের, আর বাজেট যদি ৪০ কোটি রুপি হয়! শাকিব ভাই আপনার দিয়ে সব সম্ভব..গল্প লেখার কাজ শুরু।

অনন্য মানুষ হওয়ায় বোঝা যাচ্ছে শাবিককে নিয়ে নতুন মিশনে নামছেন তিনি।

এদিকে আজ বিকেলে দেশে আসার একটি ভিডিও শেয়ার করেছেন শাকিব খান। বিকেল ৫টায় ফেসবুকে পোস্ট করা ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দেশে ফেরার পর সাকিবের ভক্তরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।

গত ২৭ অক্টোবর বারাণসী থেকে শুটিং করেছে ‘দরদ’ টিম। টানা কাজ করে সেটির ইতি ঘটল বৃহস্পতিবার (১৬ নভেম্বর)। শুটিং এর মাঝে সিনেমার নায়ক-নায়িকাসহ অনেকে অসুস্থও হলেও, মনোবল হারাননি বরং কাজ চালিয়ে গেছেন।

আগামী বছরের ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগুসহ ৬টি ভাষায় ২৪টি দেশে একযোগে মুক্তি পাবে। ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। এতে আরও অভিনয় করবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, রাহুল দেব, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...