| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আমি গান খাইলেই দোষ, হিরো আলম

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ১১ ২২:৫৯:২৯
আমি গান খাইলেই দোষ, হিরো আলম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন জনপ্রিয় ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান। অস্কার বিজয়ী তারকার বিরুদ্ধে গানের সুর বিকৃত করার অভিযোগ উঠেছে। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্যের ঝড় বইছে।

এবার সেই ধারায় হাজির হলেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা হিরো আলম। নিজের গলায় গাওয়া গান নিয়ে প্রশ্ন উঠলেও এ আর রহমানের বেলায় কেন তার সমালোচকরা চুপ করে আছেন সেই প্রশ্ন তুলেছেন তিনি।

হিরো আলম বলেন, আমি কিছু ভুল করেছি। আমার গাওয়া সম্পর্কে বারবার প্রশ্ন করা হয়। গান গাইলে দেশের ইজ্জত চলে যায়। এমনকি গান গাওয়ার কারণে আমাকে মুচলেকা পর্যন্ত দিতে হয়েছে। আমি যখন গান গাই, তখন যারা নানা কথা বলে, তারা আজ কোথায়? আজকে এ আর রহমানের গানের রিমেক কারার ঐ লৌহ কপাট নিয়ে কেন কথা বলছেন না?

আলম আরও বলেন আমি অনেকবার বলেছি, আমি গায়ক বা শিল্পী নই, গান শিখিনি। আমি শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য গান করি। আমি যখন আমারও পরানো যাহা চায় গানটা গাইলাম তখন অনেকে কষ্ট পেয়েছিলেন, তুমুল সমালোচনা করেছিলেন আমার। কিন্তু এ আর রহমানের মতো একজন বিখ্যাত মানুষ যখন কারার ঐ লৌহ কপাট এভাবে রিমেক করলেন তখন কেন কথা উঠছে না?

এদিকে এ আর রহমানের সমালোচনা করছেন তারকারাও। দেশীয় চলচ্চিত্র অভিনেত্রী ও পরিচালক অরুণা বিশ্বাস বলেছেন: এ আর রহমান আপনি সকল বাঙালির কাছে ক্ষমা চাইবেন। বৃটিশ বিরোধী আন্দোলনে যে গানটি বাঙালিকে নাড়া দিয়েছিল, সেই গানটিকে অপমান করার জন্য আপনি ক্ষমার অযোগ্য।'

একই সুর কলকাতার গায়ক শিলাজিতেরও। তার ভাষায়, ‘অন্য প্রদেশের মানুষেরা হয়তো এই গানের মর্ম বুঝবে না। কিন্তু আমরা বাঙালিরা তো বুঝি এই গানের মধ্যে যে আবেগ রয়েছে, তা নষ্ট হয়েছে। এ আর রহমানের কোনো গানের সঙ্গে যদি এরকম হতো, তবে উনি কী বলতেন?’

প্রসঙ্গত, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সমর্থন দিয়েছে ভারত। এমনকি মুক্তিযোদ্ধাদের সঙ্গে একাত্ম হয়ে পাকিস্তানের বিরুদ্ধে রণাঙ্গনেও ছিল দেশটির সেনাবাহিনী। যুদ্ধ চলাকালে যশোরের চৌগাছার গরিবপুর এলাকায় পাকিস্তানি সেনাবাহিনীদের প্রতিহত করে তারা। ইতিহাসের পাতায় তা আজও আলোচিত। পিটি-৭৬ ট্যাংকসহ ভারত থেকে আসা কয়েকটি ট্যাংকের কারণেই যুদ্ধের ময়দানে পিছু হটতে বাধ্য হয় পাকিস্তানি সৈন্যরা।

অবিস্মরণীয় এই যুদ্ধের বীরত্বগাঁথা নিয়ে তৈরি হয়েছে বলিউডের অ্যাকশন থ্রিলার ‘পিপ্পা’। যেখানে ক্যাপ্টেন বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করেছেন ইশান খাট্টার। তার প্রেমিকা হিসেবে রয়েছেন ম্রুনাল ঠাকুর। অন্যান্য চরিত্রে আছেন সোহম মজুমদার, প্রিয়াংশু পেনিয়ুলি ও সোনি রাজদান প্রমুখ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...