| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

শাহরুখের সঙ্গে শাকিবের তুলনা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ নভেম্বর ০১ ১৯:৩১:২৯
শাহরুখের সঙ্গে শাকিবের তুলনা

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বর্তমানে ভারতে প্রথমবারের মতো প্যান-ইন্ডিয়া সিনেমায় কাজ করছেন। সেখানে ‘দরদ’ ছবির শুটিংয়ে ব্যস্ত তিনি।

এরই মধ্যে ভারতীয় একাধিক গণমাধ্যমে কথা বলেছেন ঢালিউডের এই মহানায়ক। যেখানে বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে তুলনা করলেও প্রশ্নের সম্মুখীন হন তিনি।

ভারতীয় বিনোদন জগতের সুপরিচিত সংবাদমাধ্যম জুম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হোস্ট সামিনা শেখ শাকিবের ভাই শাকিব খানকে প্রশ্ন করেন, আমরা জানি আপনি বাংলাদেশের শাহরুখ খান! ঠিক?

জবাবে শাকিব খান হাসিমুখে বলেন, না, না। তিনি (শাহরুখ খান) একজন দুর্দান্ত অভিনেতা। বিশ্বের অন্যতম সেরা সুপারস্টার। আমি কিছুটা অভিনেতা। আমি তার সাথে তুলনা করতে পারি না। হয়তো ভক্তরা আমাকে তার সঙ্গে তুলনা করেন।'

এসময় ঢাকাই ছবির নায়ক বলেন, আমি আমার ভক্তদের জন্য গর্বিত, যাদেরকে সবাই শাকিবিয়ান বলে। তাদের অফুরন্ত ভালোবাসায় আজ আমি এখানে। আমার ভালো বা খারাপ মুহূর্তই হোক, সাকিবিয়ান সবসময় আমার সঙ্গে আছে।'

শাকিব খানের পাশে বসেছিলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সাকিবিয়ানের কথা শুনে ‘ওয়াও আশ্চর্যজনক’ বলে বিস্ময় প্রকাশ করলেন সাকিব।

প্রসঙ্গত, ভারতের বেনারসে চলছে অনন্য মামুন পরিচালিত ‘দর্দ’ ছবির শুটিং। এটি যৌথভাবে প্রযোজনা করেছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, কিবরিয়া ফিল্মস, ভারতের এসকে মুভিজ এবং ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

এটি একটি সাইকো-রোমান্টিক থ্রিলার ফিল্ম হবে। নির্মাতাদের মতে, 'দর্দ' আগামী ফেব্রুয়ারিতে বাংলা, হিন্দি, তামিল, তেলেগু মালায়ালাম এবং কর্ণাটকের ৩০টিরও বেশি দেশে ছয়টি ভাষায় মুক্তি পাবে।

শাকিব-সোনাল ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতীয় রাহুল দেব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...