'মুজিব' ছবিটি যেভাবে বিনামূল্যে দেখা যাবে আরো তিন দিন
গোপালগঞ্জে ‘মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের বিনামূল্যে প্রদর্শনীর মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী রবিবার (২২ অক্টোবর) থেকে দর্শনার্থীরা এই সুবিধা পাবেন। ছবিটি দেখতে প্রতিটি শোতে ব্যাপক ভিড় দেখে জেলা প্রশাসক এ সিদ্ধান্ত নেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গণমাধ্যমে এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, 'জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত বায়োপিকটি গোপালগঞ্জের দর্শকদের মন কেড়েছে। প্রতিটি শোতেই দর্শকদের প্রচুর ভিড় দেখা গেছে। তরুণ প্রজন্ম ছবিটি বেশি দেখছে। কেউ কেউ সিট না পেয়ে সিনেমা দেখতে পারেননি। তাই সব দর্শক ছবিটি দেখার সুযোগ করে দিতে আমরা প্রদর্শনীর মেয়াদ বাড়িয়ে দিয়েছি। আশা করছি, এই তিন দিনে অন্তত ৭ হাজার দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাবেন।
জেলা আর্ট একাডেমির শেখ ফজলুল হক মণি মিলনায়তনে ‘মুজিব’ চলচ্চিত্রটির প্রদর্শনী চলবে ২২ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা, দুপুর ২টা থেকে বিকাল ৫টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ছবিটি প্রদর্শিত হচ্ছে।
আর এর আগে ১৩ অক্টোবর ছবিটি মুক্তির পর গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ৭ দিন বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করে জেলা প্রশাসন। ৭ দিনের বিনামূল্যে প্রদর্শনীর সময়কাল বৃহস্পতিবার শেষ হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
