রাজকে নিজের সন্তানের নাম মুখে নিয়ে নিষেধ করলেন পরিমনী
ভিডিও ফাঁসের ঘটনায় সংবাদমাধ্যমে রাজ-পরী দুজনের পক্ষ থেকেই এসেছে নানা বক্তব্য। যেখানে অনেকটাই স্পষ্ট এই তারকা দম্পতির সম্পর্কে বড়সড় ফাটল ধরেছে। তা আরও একবার স্পষ্ট হলো রোববার সাতসকালে পরীমণির এক স্ট্যাটাসে।
এদিন সকাল সোয়া ৭টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন পরীমণি। ভিডিওটিতে দেখা যায়, অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় মোবাইল ফোনে রাজের সঙ্গে কথা বলার একটি রেকর্ড শোনান। যেখানে জয়কে বলতে শোনা যায়, আমার আগের ভিডিওতে বলেছিলাম, ভিডিও ফাঁসের ঘটনায় আমার পরীমণিকে দোষী মনে হয়েছে। সেই ভিডিওটির রাজ অত্যন্ত প্রশংসা করে বলেও জানান জয়।
এরপর রাজের কল রেকর্ড শোনান জয়। সেখানে কথা প্রসঙ্গে জয়ের সঙ্গে সুর মিলিয়ে রাজকে বলতে শোনা যায়, আপনার মতো আমার প্রশ্নটাও একই। আর ওর (পরীমণি) পাশে ভালো ভালো মানুষরা থাকেতো!
এর পরিপ্রেক্ষিতে জয়কে আবার বলতে শোনা যায়, ভালো মানুষ বলতে তুমি যেটা বুঝাচ্ছো সেটা আমি বুঝে গেছি। মোটেও ভালো মানুষ নিশ্চয় থাকে না। সেই জায়গাটা তুমি ক্লিন করো হাসবেন্ড হিসেবে? এর জবাবে রাজ বলেন, সেটা ক্লিন করতে গেলে আমার অভিনয় করা বাদ দিয়ে যেটা করতে হবে, সেটা নিতে পারবেনা কেউ। সেটা ক্লিন করতে গেলে ম্যাসাকার হবে।
সেখানে রাজকে বলতে শোনা যায়, আমার কিছু হলে সাংবাদিকরা সবার আগে নিউজ করে। তারা ফোন দিয়ে সব ঠিক করতে বলে। আমি বাসার টেবিলে-ঘরে ডিনার করতে বসি আমার স্ত্রীর সঙ্গে, ঘুম থেকে উঠে দেখি আমাকে ডিভোর্স লেটারসহ ছুটি দিয়ে দিয়েছে। এগুলো কী? সামটাইম আমি নিজেও পাজেল্ড। আমি নিজেও জানিনা সব হচ্ছে কী? আমার ঘরের সব খবর সবার আগে নিউজপেপার থেকে জানতে হয়।
কথা প্রসঙ্গে জয় রাজকে বলেন, এই ঘটনাটা (ভিডিও ফাঁস) পরীর-ই করা এটা কী তুমি একমত? এর জবাবে রাজ বলেন, আমি এটা নিয়ে কোনো কিছু বলতে চাই না। সে আমার স্ত্রী। এখন সবার আগে মাথায় আসে শাহীম (ছেলে)। ওর জন্যে হলেও আমি ওকে (পরীকে) রেসপেক্ট করি।
জয়কে রাজ এও জানান, কোনো কিছু হলে পরীমণি তার কোনো কথাই শোনেন না। এমন অনেক কথায় জয়ের সঙ্গে ফোনে আলাপ করতে শোনা যায় সেই ভিডিওতে।
এই ভিডিও শেয়ার দিয়ে রাজকে মেনশন করে ক্ষুব্ধ পরীমণি লিখেছেন, ‘শরিফুল রাজ তুই একটা কুত্তার বাচ্চা। আমার বাচ্চার নাম মুখে আনবি না আর কোনো দিন। আজকেও মাঝ রাত্তিরে তোর মাতলামি মেনে নিয়ে বাচ্চাকে দেখাতে নিয়ে গেছিলাম তোর কাছে! আগে সুস্থ মানুষ হ জানোয়ার।’
স্ট্যাটাসে আরও খানিকটা অংশ রয়েছে যা সংবাদমাধ্যমে প্রকাশের অযোগ্য। এরপর পরীমণি আরও লেখেন, ‘এই জগতের লোকেদের অনেক কিছু দেখার বাকি আছে। আয় এবার কে কে আসবি।’
এদিকে এই ভিডিওর সঙ্গে আরও একটি ভিডিও লিংক যুক্ত করে দিয়েছেন পরীমণি। যেখানে মোবাইল ফোনে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছেন অভিনেত্রী সুনেরাহ। সেই কথপোকথনে নানা রাজ-পরীর দাম্পত্য জীবনের অশান্তি বিরাজ করছে বলে জানান সুনেরাহ। যা রাজের কাছ থেকেই অবগত বলে জানান এই অভিনেত্রী। আবার সেই সঙ্গে এই অশান্তির জন্য পরীকেই দায়ী করেন সুনেরাহ।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
