| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

‘সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট’

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ২১ ১১:২৮:৪২
‘সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট’

গত ১৯ মে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির এক আয়োজনে উপস্থিত হয়েছিলেন বুবলী। সেখানেই শাকিব খান প্রসঙ্গে নানা কথা বলেন বসগিরির এই নায়িকা বুবলি।

নায়ক শাকিবের সাথে সংসার করতে চাওয়াই জীবনের সবচেয়ে বড় ভুল বলে এসময় মন্তব্য করেন শাকিবের সন্তানের মা বুবলী। সম্প্রতি শাকিবের দেয়া সাক্ষাৎকার প্রসঙ্গে এসময় বুবলী বলেন, ঈদে উনার সিনেমা মুক্তি পেয়েছে, সুপারহিট হয়েছে। এসব বিষয়ে সংবাদমাধ্যমে কথা না বলে আমাকে নিয়ে কিছুদিন পরপর আক্রমণাত্মক কথা বলছেন। ওনার মনোযোগ থাকে সবসময় আমাকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়, সেদিকে।

বুবলী মনে করেন, ‘বারবার এরকম হচ্ছে তাই এটার একটা সমাধান হওয়া উচিত। আমি আমার অভিভাবকদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি।’

বুবলী বলেন,‘তিনি সম্পর্ক রাখতে না চাইলে সেটা তার ব্যক্তিগত বিষয়। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বসে কথা বলে আমরা সমাধান করতে পারি। বাইরের মানুষকে বারবার জানানো তো কোনো সমাধান না।’

শাকিবের সঙ্গে সংসার করার বিষয়ে বুবলী বলেন, ‘আমার বড় ভুল হয়েছে আমি তার সঙ্গে সংসার করতে চেয়েছি, তাকে আমি সম্মান দিয়েছি। এখন তার নামটিই আমি উচ্চারণ করতে চাই না।’

৮ বছরে এক ডজন সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা গেছে চিত্রনায়িকা শবনম বুবলীকে! রিল লাইফ থেকে পরে রিয়েল লাইফেও তারা সম্পর্কে জড়ান। প্রকাশ্যে আসে তাদের সন্তান শেহজাদ খান বীর। চলতি মাসেই একাধিক জাতীয় দৈনিকের অনলাইনে দেয়া সাক্ষাৎকারে বুবলীর সাথে সম্পর্ক নিয়ে কথা বলেন শাকিব খান। জানান, বুবলীর সঙ্গে তাকে কখনও অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও দেখা যাবে না। তিনি বলেন, ‘বুবলীর সঙ্গে আমি আর কোনো ছবিতে কাজ করব না, এটা চূড়ান্ত সিদ্ধান্ত।’

নিজের অবস্থান জানিয়ে শাকিবকে এসময় আরও বলতে শোনা যায়,‘সন্তানের কারণে আমাদের যা করণীয় সেটাই হবে, দ্যাটস ইট। তার সঙ্গে আমার অধ্যায় পুরোপুরি শেষ হয়ে গেছে। আমাদের সম্পর্ক যে নাই সে বিষয়টা তো অনেক আগেই পরিষ্কার করে দিয়েছি। এসব নিয়ে ভবিষ্যতে আর কোন কথা বলতে চাই না। আপনারা আমাকে এসব নিয়ে কিছু জিজ্ঞেস করবেন না।’

শাকিবের এসব মন্তব্য নিয়ে সেসময় সরাসরি ফেসবুকে বিস্তারিত তুলে ধরেন বুবলী। নিজের ফেসবুক আইডি ও ফ্যান পেজ থেকে সম্পর্ক নিয়ে শাকিবের সাম্প্রতিক মন্তব্যের জবাব দেন এই নায়িকা। এবার মুখ খুললেন সাংবাদিকদের কাছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...