| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নায়ক ফারুকের মৃত্যুতে কান্না ভরা কণ্ঠে যা বললেন শাকিব খান

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মে ১৬ ২২:২৫:১২
নায়ক ফারুকের মৃত্যুতে কান্না ভরা কণ্ঠে যা বললেন শাকিব খান

আজ ১৬ মে মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই কার্যালয়ে ফারুকের জানাজার নামাজ ও শোক বইয়ে শোকবার্তা লিপিবদ্ধ শেষে এমন অভিব্যক্তি লক্ষ্য করা গেছে বলে জানা যায়।

শাকিব খান বলেন, ফারুক ভাই সংসদ সদস্য হওয়ার পরে আমি তাকে বলতাম আমার ভাবতেও ভাল লাগে; আমি যে এলাকায় থাকি সে এলাকার এমপি হলেন আমার ভাই। ফারুক ভাইয়ের চলে যাওয়ায় চলচ্চিত্রের মানুষ বিশাল একজন অভিভাবককে হারালো।

এ অভিনেতা বলেন, অনেকদিন ধরেই ফারুক ভাই কষ্ট পাচ্ছিলেন। তার পরিবারও সাফার করছিল। ভাবি বাচ্চারাও কষ্ট পাচ্ছিল। ফারুক ভাই কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ তাকে নিয়ে গেছেন। এখন আল্লাহতায়ালা তাকে শান্তিতে রাখুন। আল্লাহপাক তাকে বেহেশত নসিব করুন।

ফারুকের মরদেহ মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে আসে। বিমানবন্দর থেকে প্রথমে নেয়া হয় নায়কের রাজধানীর উত্তরার বাসায়। সেখানে কিছুক্ষণ রেখে মরদেহ নিয়ে যাওয়া হয় শহিদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর বিএফডিসিতে দ্বিতীয় দফায় জানাজা হয়। বিএফডিসি থেকে ফারুকের মরদেহ নেয়া হয় চ্যানেল আই ভবনে। সেখানে আরেক দফা জানাজা শেষে কিংবদন্তী অভিনেতার মরদেহ নেয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে বাদ আসর আরেক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা ৭টায় গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জে নেয়া হয় মরদেহ। সেখানে দখিন সোম টিওরী জামে মসজিদে জানাজা শেষে পাঠান বাড়ি পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে শায়িত হবেন নায়ক ফারুক।

সোমবার (১৫ মে) বাংলাদেশ সময় সকাল ৮টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফারুক। তিনি জিবিএস নামে বিরল নিউরোলোজিক্যাল রোগে ভুগছিলেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...