| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

টানা তিনবার চ্যাম্পিয়ন হল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ মার্চ ২১ ১৪:৪০:৩০
টানা তিনবার চ্যাম্পিয়ন হল বাংলাদেশ

আজ ২১ মার্চ মঙ্গলবার শহীদ নূর হোসেন স্টেডিয়ামে চাইনিজ তাইপের বিপক্ষে মাঠে নামে স্বাগতিকরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধি বাংলাদেশ দল।

যদিও এই ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই বাংলাদেশ দলের পক্ষ থেকে উৎসবে মেতেছিল পুরো ভলিবল স্টেডিয়াম। কারণ, স্কোর ব্যবধানে এগিয়ে থাকায় বিজয় আগেই থেকেই নিশ্চিত হয়েছিল জয়টা বাংলাদেশের হবে। আর ফাইনালে জাতীয় পতাকা উড়িয়ে 'রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম' গানে উৎসবে মাঠে গ্যালারিতে থাকা দর্শকরা।

এদিন অন্যদিনের তুলনায় কিছুটা কঠিনই ছিল তুহিন তরফদারদের লড়াই। কারণ, ম্যাচের শুরুর দিকে একপর্যায়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে গিয়েছিল প্রতিপক্ষ দল। কিন্তু দ্রুতই ম্যাচে ফিরে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষে ২০-১৪ ব্যবধানের লিড নিয়ে মাঠ ছাড়ে গত দুই আসরের চ্যাম্পিয়নরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই লোনা আদায় করে নেয় স্বাগতিক দল। আর ম্যাচের ৮ মিনিট বাকি থাকতে আবারও লোনা আদায় করে বাংলাদেশ দল। দ্বিতীয় লোনা শেষ বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৩৭ আর চাইনিজ তাইপেই ২১। ম্যাচের শেষ দিকে আরও পয়েন্ট কমতে থাকে চাইনিজ তাইপের। বাংলাদেশের তখন অপেক্ষা শুধু শিরোপা উঁচিয়ে ধরার। শেষ পর্যন্ত ৪২-২৮ ব্যবধানে হ্যাটট্রিক শিরোপার মিশনে সফল লাল-সবুজের প্রতিনিধিরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...