| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

স্বর্ণজয়ী ইমরানুরকে সেনাবাহিনীর ১১ লাখ টাকা পুরস্কার

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৩ ফেব্রুয়ারি ২৭ ১১:০৫:৪৮
স্বর্ণজয়ী ইমরানুরকে সেনাবাহিনীর ১১ লাখ টাকা পুরস্কার

আজ বনানীর আর্মি স্টেডিয়ামে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ইমরানুরকে এই পুরস্কার দেওয়া হয়।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ইমরানুরের হাতে পুরস্কার তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু।

এর আগে এশিয়ান ইনডোরে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে ৬০ মিটার দৌড়ে প্রথম হন ইমরান। তার সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সৌজন্য সাক্ষাৎ হয়েছে।

অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান ও তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি তাকে ভালো পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানান এবং আরও ভালো করার জন্য উৎসাহ দেন। ইমরানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বেশ আনন্দিত’।

দেশে চলমান শেখ কামাল দ্বিতীয় যুব বাংলাদেশ গেমসের মশাল প্রজ্জ্বলন করেছেন ইমরানুর রহমান। আগামীকাল তিনি সপরিবারে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন।

এর আগে দ্রুততম অ্যাথলেট ইমরানকে সংবর্ধনা দেয় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। সে সময় অ্যাথলেটিক্স ফেডারেশন তাকে ১০ লাখ এবং এনআরবিসি ব্যাংক ৫ লাখ টাকা আর্থিক পুরস্কার প্রদান করেছিল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...