| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

অপু বিশ্বাসের বিয়ে নিয়ে চলছে আলোচনা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১০ ১৯:৩৮:১০
অপু বিশ্বাসের বিয়ে নিয়ে চলছে আলোচনা

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, কলকাতায় দূর্গা পূজা উদযাপনের সময় অনেকটা বিচ্ছিন্ন অবস্থাতেই ছিলেন অপু বিশ্বাস। ২৪ ঘণ্টা কারও ফোনও ধরেননি।

এর মধ্ধ্যে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ফেইসবুকে লাল সাদা শাড়ির সঙ্গে সোনালি জরির কাজ করা সবুজ ব্লাউজ পরা কয়েকটি ছবি শেয়ার করেন। ওই ছবিতে তার সিঁথিতে সিঁদুর স্পষ্ট বোঝা যাচ্ছিল।

অপু বিশ্বাস বিয়ে করেছিলেন বাংলাদেশেরেই আরেক চিত্রনায়ক শাকিব খানকে। তাদের বিচ্ছেদও হয়েছে ২০১৮ সালে।

সম্প্রতি শাকিব খানের সঙ্গে আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের খবর প্রকাশ্যে হওয়ার মধ্যে অপুর এই ছবি আসে।

অপুর ওই পোস্টে প্রশংসার পাশাপাশি নানা কটাক্ষ করা হয়। একজন বলেন, “আপনি শুনলাম মুসলিম হয়েছেন। তো এই সাজে কেন আবার ঠিক বুঝলাম না।”

অন্য একজন লিখেছেন, “এখনও সিঁদুর! এখনও তার এত দাম! এজন্যই বুঝি মেয়েরা তাকে মাথায় করে রাখে।”

এমন সব জল্পনার অবসান ঘটাতে অপু নিজেই পরে ফেইসবুকে লেখেন- “সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না। সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদূর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।”

অভিনেত্রী অপু এরই মধ্যে নাম লিখিয়েছেন প্রযোজকের খাতায়। চলতি বছরে তিনি সরকারি অনুদান পেয়েছেন ‘লাল শাড়ি’ নামের সিনেমার জন্য, যার চিত্রনাট্য লেখা হয়েছে ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...