| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘আপনাকে মিস করবো’ : মেসি

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৬ ০৯:৫৬:৩৩
‘আপনাকে মিস করবো’ : মেসি

শুধু তার ভক্তদের জনপ্রিয়ই ছিল না, তার বিদায়ও অনেক বিখ্যাত ক্রীড়াকে স্পর্শ করেছিল। তাদের মধ্যে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকর বলেছেন, টেনিস কোর্টের সবুজ ঘাসে সাদা টি-শার্ট পরে ঘুরে বেড়ানো ফেদেরারকে মিস করবেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে মেসি লিখেছেন, 'একজন জিনিয়াস, টেনিস ইতিহাসের অনন্য খেলোয়াড় এবং যেকোনো ক্রীড়াবিদের জন্য অনেক বড় উদাহরণ। আপনার জীবনের নতুন পর্যায়ের জন্য শুভকামনা। আমরা আপনাকে কোর্টে মিস করবো রজার ফেদেরার।'

আগামী সপ্তাহে লন্ডনে শুরু হবে লেভার কাপ। এটাই হবে তার ক্যারিয়ারে সর্বশেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। এরপর আর কোনো এটিপি ট্যুর কিংবা গ্র্যান্ড স্লামে লড়াই করতে দেখা যাবে না বিশ্বের তুমুল জনপ্রিয় এই ক্রীড়াবীদকে।

এক ইনস্টাগ্রাম পোস্টে দেয়া বক্তব্যে ২০টি গ্র্যান্ডস্লামের মালিক ফেদেরার বলেন, ‘এখন আমার ৪১ বছর বয়স। গত ২৪ বছরে দেড় হাজারেরও বেশি ম্যাচ খেলেছি। আমি যা ভেবেছিলাম, টেনিস আমাকে তার থেকেও বেশি দিয়েছে। প্রতিযোগিতামূলক টেনিসে আমার সময় যে শেষ, সেটা এবার বুঝতে পেরেছি।’

গত বছর উইম্বলডনের পর চোটের জন্য খেলেননি ফেদেরার। এ কারণে তার কোর্টে ফেরা নিয়ে চলছিল জল্পনা। এরমধ্যেই অবসর ঘোষণা করলেন সুইস তারকা। ফেদেরার টেনিস-জীবনে ছয় বার অস্ট্রেলিয়ান ওপেন, একবার ফ্রেঞ্চ ওপেন, আটবার উইম্বলডন এবং পাঁচবার ইউএস ওপেন জিতেছেন।

এ ছাড়া ২০১৪ সালে সুইজারল্যান্ডের হয়ে ডেভিস কাপ জেতেন। তিনবার হপম্যান কাপ জিতেছেন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকসে ডাবলসে সোনা জেতেন। সিঙ্গলসে ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপা জয় করেন। এছাড়াও ছয়বার এটিপি ট্যুর চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...