| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ আগস্ট ২৭ ১৫:০১:০৫
কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ, দেখেনিন প্রতিপক্ষ

কাতারের বিপক্ষে বাংলাদেশ দল বাহরাইনের রিফাফা ইনডোর স্টেডিয়ামে দারুণ লড়াই করে ছিনিয়ে নিয়েছে জয়। পাঁচ সেটের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৩-২ ব্যবধানে।

প্রথম ম্যাচে ইরাককে হারিয়ে গ্রুপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশ হেরেছিল ৩-২ সেটে। পাঁচ সেটে ম্যাচ গড়ানোয় এক পয়েন্ট পায় বাংলাদেশ। সেই এক পয়েন্টের কল্যাণেই গ্রুপ সেরা হয়ে ১৭ দলের প্রতিযোগিতায় সেরা ১২তে উঠেছিল বাংলাদেশ।

শুক্রবার কাতারের বিপক্ষে প্রথম সেটে ২০-২৫ পয়েন্টে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় সেটে বাংলাদেশ ২৫-১৯ ব্যবধানে জিতে সমতা আনে। তৃতীয় সেট বাংলাদেশ জেতে ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে দারুণ লড়েও হেরে যায় ২৩-২৫ পয়েন্টে। ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। শেষ সেটের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলা বাংলাদেশ জিতে নেয় ১৫-৯ পয়েন্টে।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে দক্ষিণ কোরিয়া। শেষ ১২-র লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দক্ষিণ কোরিয়া। শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও কোরিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...