তানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে যা বললেন এস আই টুটুল
বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ১৮ ২০:৩৪:৫০
এস আই টুটুল জানান, ‘আমি, তানিয়া আলাদা ছিলাম ৫ বছর। গত বছর আমাদের অফিসিয়াল ডিভোর্স হয়।’
উল্লেখ্য, গত ৪ জুলাই টুটুল ফের বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম শারমিনা সিরাজ সোনিয়া। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী টেলিভিশন উপস্থাপক। যুক্তরাষ্ট্রে টুটুল ও সোনিয়ার বিয়ে হয়েছে বলে জানা গেছে।
নতুন বিয়ে প্রসঙ্গে টুটুল বলেন, ‘তানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর থেকে নিউইয়র্কে কনসার্টসহ নানা কাজে আমার যাতায়াত। সেখানে রিয়েলিটি শো থেকেই সোনিয়ার সঙ্গে আমার পরিচয়।’
