| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৮-০ গোলে পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ০১ ১৫:৫৫:৫৬
৮-০ গোলে পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

এই জয়ে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান এশিয়া কাপ শেষ করলো পঞ্চম হয়ে। বাংলাদেশ আগের মতো ষষ্ঠ হয়েই ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে। ইন্দোনেশিয়া যাওয়ার আগে বাংলাদেশ পাঁচ নম্বরে চোখ রেখেছিল। কিন্তু স্থান নির্ধারণী এই ম্যাচে এশিয়ার অন্যতম পরাশক্তি পাকিস্তান প্রতিপক্ষ হওয়ায় পঞ্চম আর হওয়া হলো না বাংলাদেশের।

প্রথম দুই কোয়ার্টারে পাকিস্তানকে ২ গোলে আটকে রাখতে পেরেছিল বাংলাদেশ। তবে ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে পাকিস্তানও ততো আগ্রাসী হয়ে উঠে গোলের ব্যবধান বাড়িয়ে নিয়েছে। প্রথমার্ধে দুই গোল করা পাকিস্তান দ্বিতীয়ার্ধে করেছে ৬ গোল।

১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলের সূচনা করেন রিজওয়ান আলী। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুন করে তারা। এ গোলটিও তারা আদায় করে পেনাল্টি কর্নার থেকে। গোলদাতা মুবাশ্বর আলী। ২-০ গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু করে ব্যবধান বাড়িয়ে নেয় ৩২ মিনিটে। পেনাল্টি কর্নার থেকে গোল করেন মোবাশ্বর আলী। ৩৯ মিনিটে আফরাজ ফিল্ড গোল করলে পাকিস্তান এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।

প্রথম দুই কোয়ার্টারে একটি করে গোল পেলেও তৃতীয় কোয়ার্টারে ৩টি গোল করে বড় ব্যবধানের দিকে এগিয়ে যায়। ৪২ মিনিটে আবদুল শহীদ ফিল্ড গোল করলে পাকিস্তানের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০।

তারা ষষ্ঠ গোল করে শেষ কোয়ার্টারের শুরতেই। ৪৮ মিনিটে ফিল্ড গোল করেছেন অধিনায়ক উমর ভুট্টো। ৫৩ মিনিটে এজাজ আহমেদ ফিল্ড গোলে পাকিস্তানের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৭-০ তে। শেষ মিনিটে শেষ গোল খেয়ে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান দাঁড়ায় ৮-০। অষ্টম গোলটি করেছেন গজনফর আলী। এই টুর্নামেন্টে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানের জয়। গ্রুপ পর্বে বাংলাদেশ ৮-১ গোলে হেরেছিল মালয়েশিয়ার কাছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...